ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ এর শোক প্রকাশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়ের সাবেক জননন্দিত চেয়ারম্যান, মাধবপুর শিল্পকলা একাডেমি এর ফোকাল পয়েন্ট জনাব মোঃ খায়রুল হোসাইন মনু ১৪ আগস্ট শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের সময় হবিগঞ্জ সদরে একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব খায়রুল হোসাইন মনু'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।


আরো শোক প্রকাশ করেছেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আলহাজ্ব মহিউজ্জামান হারুন। শোক বাণীতে হারুন বলেন, জনাব খায়রুল হোসাইন মনু'র ইন্তেকালে আমরা আওয়ামীলীগ এর একজন নিবেদিত প্রাণ হারালাম।

অত্র ইউনিয়নে তাঁর কার্যক্রমে অনেক অবদান রয়েছে। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

ads
ads
ads

Our Facebook Page

↑